ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ ইমরান খানের আবেগি বার্তা

    লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ ইমরান খানের আবেগি বার্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সঙ্গীত শিল্পীর পরিচয় শুধুই সঙ্গীত শিল্পী। যাকে কোনও ভৌগলিক সীমারেখায় বাঁধা যায় না। লতা মঙ্গেশকর কাল সীমানার গণ্ডি পেরিয়ে সকলের আছেই অবিস্মরণীয়। প্রাণ ছুঁয়ে নেওয়া গানের মধ্যে দিয়েই তিনি চিরকাল বেঁচে থাকবেন মানুষের মনে। 

    কিংবদন্তি লতা মঙ্গেশকরের প্রয়াণে পাকিস্তানেও বিরাজ করছে শোকের ছায়া। সেদেশের মানুষও তার গানে ভালোলাগার অন্য মানে খুঁজে নিয়েছেন। সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকস্তব্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। 

    সাবেক বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার টুইটারে লিখলেন, "লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশ এমন এক অসাধারণ গায়িকাকে হারাল যাকে সারা বিশ্ব চিনত। সারা পৃথিবীর মানুষ তার গান শুনে অত্যন্ত আনন্দ পেয়েছে।"

    গতকাল রবিবার (০৬ ফেব্রুয়ারী) সকাল ৮.১২ মিনিটে ৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন  লতা মঙ্গেশকর। তার প্রয়াণে ভারতে দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ