ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনের তালা খুলে নিয়েছে ছাত্রলীগ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনের তালা খুলে নিয়েছে ছাত্রলীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবন থেকে তালা খুলে নিয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল ১০টার দিকে তাঁরা প্রশাসন ভবন থেকে তালা খুলে নেন। গত রোববার সকালে তাঁরা উপাচার্যের বাসভবনসহ সিনেট ভবন ও দুই প্রশাসন ভবনে তালা দিয়েছিলেন। তবে আজ দুপুর পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মী বা ‘দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ’-এর কোনো কর্মসূচি ছিল না।

    এ বিষয়ে প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, ‘সরকারি নির্দেশনার কারণে জরুরি ছাড়া দপ্তরগুলো এমনিতেই বন্ধ আছে। তবে আজ সকালে তারা তালা খুলে নিয়েছে বলে জানতে পেরেছি। খুব প্রয়োজনে অ্যাকাউন্টস, ট্রেজারারসহ দু-একটি দপ্তরে কাজ হয়েছে।’

    এদিকে গত কিছুদিন ধরে মাস্টাররোলের কর্মচারীরা অভিযোগ করে আসছিলেন, তাঁরা গত এক মাসের বেতন ও ঈদের বোনাস পাচ্ছেন না। শেষে আজ সকাল থেকে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়া শুরু হয় বলে জানান মাস্টাররোল কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. মাসুদুর রহমান।

    এ ছাড়া গ্রীষ্মকালীন ছুটি, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ৯ মে থেকে ২৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস এবং ৩০ মে পর্যন্ত ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

    আগামীকাল বৃহস্পতিবার এম আবদুস সোবহানের উপাচার্য হিসেবে মেয়াদ শেষ হচ্ছে। আজ দুপুরের দিকে তিনি ২০-৩০ মিনিটের জন্য নিজ দপ্তরে এসেছিলেন। সেখানে তিনি অনানুষ্ঠানিকভাবে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিদায় শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার শেষ দিনে উপাচার্য অফিস করবেন কি না, তা বলতে পারছি না।’ 


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ