ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • বিপিএল : অধিনায়ক পাল্টে মাঠে চট্টগ্রাম

    বিপিএল : অধিনায়ক পাল্টে মাঠে চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেট পর্বের দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মিনিস্টার ঢাকার বিপক্ষে খেলতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এদিন মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে টসে আসেন আফিফ হোসেন। তখনই জানা যায় চট্টগ্রামের অধিনায়ক পরিবর্তনের বিষয়টি। পরে টিম তালিকা দেখে আরও স্পষ্ট হয়।

    বিপিএলের চট্টগ্রাম পর্বে মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে নাঈম ইসলামকে অধিনায়ক করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরাজ ওই সিদ্ধান্ত মানতে না পেরে দল ছাড়তে চেয়েছিলেন। শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ডে দুই পক্ষকে নিয়ে শুনানি হয়। দুই পক্ষই দোষ স্বীকার করায় বোর্ড সন্তুষ্ট হয় এবং সতর্ক করে দেওয়া হয়। এবার সিলেট পর্বে সেই নাঈমকে নেতৃত্ব থেকে সরিয়ে আফিফ হোসেনকে অধিনায়ক বানিয়েছে ফ্র‍্যাঞ্চাইজিটি। অধিনায়কত্ব নয় শুধু, একাদশে জায়গাও হয়নি নাঈমের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ