ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ফখরুলের মিথ্যাচারে আমি নিজেও লজ্জিত: তথ্যমন্ত্রী

    ফখরুলের মিথ্যাচারে আমি নিজেও লজ্জিত: তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করতে পারেন, সেটি দেখে এবং শুনে একজন রাজনীতিবিদ হিসেবে আমি নিজেও সত্যিই লজ্জিত।

    মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় গুণ হলো তিনি আস্থার সঙ্গে অবলীলায় মিথ্যা কথা বলতে পারেন। আমরা যখন বললাম, ফখরুল সাহেব দেশে সাহায্য বন্ধ করার জন্য দেশের বিরুদ্ধে চিঠি দিয়ে দেশদ্রোহিতামূলক কাজ করেছেন, তারপর তিনি সংবাদ সম্মেলন করে বললেন, আমি দেশের বিরুদ্ধে কোনো চিঠি দেইনি। এরপর যখন সেই চিঠির কপি আমরা গণমাধ্যমের সামনে দেখালাম এবং গণমাধ্যমের প্রতিনিধিদের হাতে তুলে দিলাম, তখন কিন্তু তাদের কোনো জবাব নেই।

    হাছান মাহমুদ বলেন, বিএনপি যেই ভুলটি করছে সেটি তাদের আত্মহননের মতো, শুধু এটুকুই বললাম।

    সার্চ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে। কিন্তু ওনারা (বিএনপি) তো সিদ্ধান্ত নিয়েই বসে আছেন কোনো নির্বাচনে যাবেন না।

    ড. হাছান বলেন, দায়িত্বে থাকলে অবশ্যই সমালোচনা হবে। আম পাকলে গাছে ঢিল পড়বেই। যেখানে আম পাকে না সেখানে ঢিল কেউ মারে না। কিন্তু সমালোচনা যেন অন্ধ এবং বধিরের মতো না হয়। সমালোচনার সঙ্গে যেন ভালো কাজেরও প্রশংসা থাকে।

    মন্ত্রী বলেন, এ সরকার সাংবাদিকদের জন্য কী করেছে তা বিবেচনায় রাখতে হবে। অনেক সাংবাদিক প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে মিটিং-মিছিল করেন। সহায়তা দেওয়ার ক্ষেত্রে এসব দেখা হয়নি। যারা পাওয়ার যোগ্য তারা পেয়েছেন। আমরা মনে করি, সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক।

    অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী চট্টগ্রামের ১০৪ জন সাংবাদিককে সহায়তার চেক তুলে দেন।

    চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ট্রাস্টি বোর্ডের সদস্য কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের সহ-সভাপতি শহিদুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ