ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • হেলমেট নেই কেন প্রশ্ন করায় আসামে সাংবাদিককে পেটাল পুলিশ

    হেলমেট নেই কেন প্রশ্ন করায় আসামে সাংবাদিককে পেটাল পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ছিল না দুই পুলিশ কনস্টেবলের। এ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে পেটানোর অভিযোগ উঠেছে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে।

    এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

    সোমবার ভারতের আসামের বসুগাঁওয়ে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী সাংবাদিক জয়ন্ত দেবনাথ বলেন, একটি মোটরসাইকেলে থাকা দুই পুলিশ হেলমেট পরা ছিল না। আমার একমাত্র দোষ ছিল যে আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, এটি সাধারণ জনগণকে কী বার্তা দেবে? পরে তারা প্রকাশ্যে আমাকে নির্যাতন করেছে। সাংবাদিক পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হয়।

    জয়ন্ত আরও বলেন, পুলিশকে স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু তারা অপব্যবহার করছে। আমি আসাম সরকারকে বলতে চাই, আপনারা আইন করছেন আর সেটি ভাঙছে আপনার জনগণ। এ নিয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

    এ প্রসঙ্গে আসামের চিরাং পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট লাবা কুমার ডেকা বলেন, দুই কনস্টেবলের বিরুদ্ধে জয়ন্ত দেবনাথের এফআইআরের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ বিষয়ে তদন্ত চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ