ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পবিত্র ওমরাহ নিয়ে সৌদির নতুন নির্দেশনা

    পবিত্র ওমরাহ নিয়ে সৌদির নতুন নির্দেশনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চলমান করোনা মহামারির মধ্যে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে যারা সৌদি আরবে যেতে চান, তাদের জন্য বিদ্যমান নির্দেশনার কিছুটা পরিবর্তন করেছে দেশটির সরকার। এ জন্য সৌদি গমনেচ্ছুদের রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনা পিসিআর পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ জমা দিতে হবে।

    মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ পরিবর্তন শুধু ওমরাহ পালনে ইচ্ছুক তাদের জন্যই নয়, পর্যটকদের জন্যও প্রযোজ্য হবে। সৌদি সরকারের এ ঘোষণা বাস্তবায়ন শুরু হবে বুধবার থেকেই।

    বিবৃতিতে বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্র্যান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরাহ পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

    সৌদি গেজেটের তথ্য মতে, ওমরাহ পালনের জন্য আসা বিদেশিরা আগে ১০ দিন থাকার অনুমোতি পেতো। তা এখন বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে। করোনার সংক্রমণ ওপর নির্ভর করে বিধিনিষেধ আরোপ করে সৌদি সরকার।

    এর আগে ২০২২ সালের শুরুতে পবিত্র ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছিল সৌদি আরব। ওই নির্দেশনা অনুযায়ী, প্রথমবার পবিত্র ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হয়, যা সব বয়সী মানুষের জন্য প্রযোজ্য ছিল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ