ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • ২৮ বছর বয়সেই জাতীয় দল থেকে অবসরে জিয়েস

    ২৮ বছর বয়সেই জাতীয় দল থেকে অবসরে জিয়েস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মরোক্কো জাতীয় দলের ফরোয়ার্ড হাকিম জিয়েস মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। সদ্য শেষ হওয়া আফ্রিকান নেশনস কাপে মরোক্কো জাতীয় দলের স্কোয়াডে জায়গা না পাওয়ায় মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
     
    মূলত মরোক্কোর কোচ হালিলহোদজিচের সঙ্গে দ্বন্দ্বের জেরে নেশনস কাপের স্কোয়াডে সুযোগ পাননি হাকিম। আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন টুইটারে টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে।

    অবসর নেওয়ার ব্যাপারে হাকিম জিয়েস বলেন, 'আমি আর জাতীয় দলের জার্সিতে ফিরছি না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি ক্লাবের খেলায় মনোযোগ দিতে চাই। ' হাকিম জিয়েস ইংলিশ ক্লাব চেলসির হয়ে খেলেন।

    সর্বশেষ ২০২১ সালের ১৩ জুন আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মরোক্কোর হয়ে মাঠে নেমেছিলেন এই ফুটবলার। ২০১৫ সালে মরোক্কোর জার্সিতে অভিষেক হওয়ার পর খেলেছেন ৪০টি ম্যাচ, করেছেন ১৭ গোল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ