ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • দিল্লির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রবীর মিত্র

    দিল্লির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রবীর মিত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খ্যাতনামা অভিনেতা প্রবীর মিত্র দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাঁটুতে গেঁটেবাতের সমস্যা থাকায় তাকে দিল্লির সিকে বিড়লা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নানা রকম শারীরিক পরীক্ষা-নিরিক্ষা করানো হয়। ঢাকাই ছবির ‘নবাব সিরাজদ্দৌলা’ অভিনেতা এখন দিল্লিতে বোনের বাসায় রয়েছেন।

    তিনি বললেন, ‘বৃহস্পতিবার বাবা দিল্লিতে গিয়েছেন। তাঁর হাঁটুর সমস্যা অনেকদিনের। দিল্লি গিয়ে সি কে বিড়লা হাসপাতালে ভর্তি হন। সেখানে চেকআপ করিয়ে বাবা তাঁর বোনের বাসায় থাকছেন।   চিকিৎসা এখনো শেষ হয়নি, আরো কিছুদিন দিল্লিতে থাকতে হবে বাবাকে। ’

    অনেকদিন ধরেই গেঁটেবাতের সমস্যায় ভুগছিলেন প্রবীরমিত্র। ২০২০ সালে করোনাভাইরাসেও সংক্রমিত হন এই অভিনেতা। সোনিয়া জানান, চিকিৎসা শেষে কিছুদিন বোনের বাসা থেকে তারপরে দেশে ফিরবেন প্রবীর মিত্র।
    ৭৬ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে ‘তিতাস একটি নদীর নাম’, ‘মিন্টু আমার নাম’, ‘জয় পরাজয়’, ‘প্রতিজ্ঞা’, ‘প্রতিহিংসা’ ও ‘রঙিন নবাব সিরাজদ্দৌলা’সহ ৩শ’রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ