ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দ্বৈত নাগরিকত্ব : পাকিস্তানি এমপিকে অযোগ্য ঘোষণার পর বেতন ফেরতের নির্দেশ

    দ্বৈত নাগরিকত্ব : পাকিস্তানি এমপিকে অযোগ্য ঘোষণার পর বেতন ফেরতের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য গোপন করায় ফয়সাল বাউদা নামে পাকিস্তানের এক সংসদ সদস্যকে বুধবার দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ২০১৮ সালের নির্বাচনে ফয়সাল তার দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়টি গোপন করেছিলেন। মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে ফয়সাল যে বেতন এবং সুযোগ সুবিধা ভোগ করেছেন তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

    গত বছর সিনেটে জয় পান ফয়সাল। সিনেটে তার সেই জয়ের ঘোষণাও প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন।
    পাকিস্তানের পাশাপাশি ফয়সাল যুক্তরাষ্ট্রের নাগরিক। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে ঘোষণা দিতে হতো ফয়সালকে। কিন্তু ফয়সাল তা করেননি। 

    পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ২০২১ সালের ১০ মার্চ অনুষ্ঠিত সিনেট নির্বাচনে ফয়সাল সংসদ সদস্য হিসেবে যে ভোট দিয়েছেন সেটিও অবৈধ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ