ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৩৫ বছর পর পিরোজপুর জামায়াতের আমির পদে নতুন মুখ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো বরিশালে অবৈধ ড্রেজার পাইপ জব্দ বরিশালে প্রতিবছর ৩০ হাজার মানুষ ছানি রোগে আক্রান্ত হলেও নেই চক্ষু বিশেষজ্ঞ গ্রাম পুলিশ হচ্ছে তৃনমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা  চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা  সাংবাদিক রানার মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  সাংবাদিক কাওসার হোসেন রানার মায়ের ইন্তেকাল, বরিশাল প্রেসক্লাবের শোক  গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার
  • বানিয়াচংয়ে মটর সাইকেল দুর্ঘটনায় ঝড়ে গেলো ব্যাংক কর্মচারীর প্রাণ

    বানিয়াচংয়ে মটর সাইকেল দুর্ঘটনায় ঝড়ে গেলো ব্যাংক কর্মচারীর প্রাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     মোটর সাইকেল দুর্ঘটনায় আবারও ঝড়ে গেলো বানিয়াচংয়ের এক ব্যাংক কর্মচারীর প্রাণ।

    নিহত মওদুদ আহমদ (৩৫)উপজেলা সদরের ৩নং দক্ষিণ - পূর্ব  ইউনিয়নের ইনাতখানী গ্রামের বাসিন্দা। তিনি পুরান বাগ সাত মহল্লার সাবেক ছান্দ সর্দার মাওলানা জাহির উদ্দিনের ছেলে।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, মওদুদ আহমদ ইসলামি ব্যাংক বানিয়াচং উপজেলা শাখার প্রজেক্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার অফিসিয়াল কাজের জন্য তিনি ইসলামি ব্যাংক হবিগঞ্জ শাখায় উপস্থিত ছিলেন।

     সেখান থেকে কাজ সেরে তাঁর বোনের বাড়ি দাওয়াত খাওয়ার জন্য রওনা দিয়েছিলেন তিনি। বোনের বাড়ি তিমিরপুর যাওয়ার পথে বিকাল চারটার সময় নবিগন্জ- হবিগঞ্জ রোডে মুরাদপুর  নামক স্হানে মালবাহী ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় পতিত হন তিনি।

    এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।তাঁর বোনের বাড়িতে দাওয়াত খাওয়া হলনা আর। দুর্ঘটনার খবর পেয়ে নবিগন্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে  ট্রাকসহ ঘাতক চালককে আটক করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ