ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • টাকার মালা দিয়ে ইউপি সদস্যকে বরণ

    টাকার মালা দিয়ে ইউপি সদস্যকে বরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবনির্বাচিত এক ইউপি সদস্যকে বরণ করে নেওয়া হয়েছে টাকা দিয়ে তৈরি মালা দিয়ে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। 

    খোঁজ নিয়ে জানা গেছে, ওই ইউপি সদস্য হচ্ছেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আতিকুল ইসলাম পিয়াস (২৬)। তিনি এলাকার দড়িপাচাশি গ্রামের সফিকুল ইসলামের ছেলে। 

    পিয়াস ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আছেন বলে জানা গেছে। গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের নির্বাচনে তিনি তিনজন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ৬৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। 

    ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, স্থানীয় লোকজন তাকে টাকা দিয়ে গাঁথা একটি মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। মালাটিতে ১০ টাকা থেকে এক হাজার টাকার বেশ কয়েকটি নোট রয়েছে। 

    নবনির্বাচিত ইউপি সদস্য আতিকুল ইসলাম পিয়াস বলেন, এই মালা দিয়ে ভোটাররা আনন্দ প্রকাশ করেছেন। শুধু মালা নয়, ধান-দুর্বা দিয়েও বরণ করে নিয়েছেন। নগদ টাকাও পকেটে গুঁজে দিয়েছেন। মালায় দেওয়া টাকা কমপক্ষে ২০ হাজার হবে। এই টাকা আমি দান করে দেব। 

    ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, নির্বাচনের আগের দিন ও পরের দিন হলে আচরণবিধি ভঙ্গের কারণ হতো। এখন সুযোগ নেই। তবে বাহ্যিক দৃষ্টিতে টাকার মালা বানিয়ে বরণ করাটা ঠিক হয়নি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ