ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালের কাছে হেরে খাদের কিনারে ঢাকা

     বরিশালের কাছে হেরে খাদের কিনারে ঢাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তারকায় ঠাঁসা মিনিস্টার ঢাকার উপর ঘুরছে বিপদ। ফরচুন বরিশালের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটায় ৮ উইকেটে হেরে বড় বিপদে পড়ল মাহমুদউল্লাহ-তামিমরা। এখন ঢাকাকে তাকিয়ে থাকতে হবে শনিবার লিগ পর্বের শেষ দুটি ম্যাচের দিকে।

    আগামীকাল দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে সিলেট সানরাইজার্সের, খুলনা টাইগার্স লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এই দুই ম্যাচে খুলনা বা চট্টগ্রামের একটি দল যদি হেরে যায় তাহলে কেবল ঢাকা খেলবে প্লে-অফে। দুই দল যদি জয় পায় তাহলে আর কোনও সমীকরণ থাকবে না ঢাকাকে প্লে-অফে তোলার।

     

    সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার দেয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল মাত্র ২ উইকেট হারিয়ে ১৫.৩ ওভারেই টপকে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের ওপেনার ক্রিস গেইল মাত্র ৭ (১১) রান করে বিদায় নেন পঞ্চ ওভারে শফিউল ইসলামের প্রথম বলে ফজল হকের হাতে ক্যাচ দিয়ে।

    তিন নম্বরে ব্যাট করতে নেমে ওপেনার মুনিম শাহারিয়ারের সঙ্গে ২৩ রানের জুটি বাঁধেন নাজমুল ইসলাম। মুনিম আজও দ্রুত রান তুলেছেন। ২৫ বলে সমান ৩টি করে চার ও ছয়ে ৩৭ রান করে সাজঘরে ফেরেন কায়েস আহমেদের বলে ক্যাচ দিয়ে।

    ৪৬ রানে দুই উইকেট পড়ার পর বাকি ৮৩ রান নিতে আর কোনও উইকেট হারায়নি বরিশাল। সাকিব আল হাসান ও শান্ত মিলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। সাকিব অপরাজিত থাকেন ৫১ (২৯) ও শান্ত ২৮ (২৮) রানে।

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকার ওপেনার তামিম ইকবাল ও শুভাগত হোম ছাড়া বাকি আট ব্যাটারের কেউই ছুঁতে পারেনি দশ রানের কোঠা। আসরে প্রথমবার ওপেনিং করতে নেমে নাঈম শেখ সাজঘরে ফেরেন ৯ বলে ৬ রান করে।

    তামিম ইকবাল ৫০ বলে খেলেন ৬৬ রানের ইনিংস। এছাড়া শুভাগত হোম করেন অপরাজিত ২১ রান।

    বরিশালের হয়ে ২ উইকেট করে নেন শফিকুল ইসলাম, ডোয়াইন ব্রাভো ও মেহেদী হাসান রানা। ১ উইকেট করে নেন মুজিব উর রহমান, সাকিব আল হাসান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ