ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • জিয়া পুত্র তাহসিন পেলেন ফিদে মাস্টার খেতাব

    জিয়া পুত্র তাহসিন পেলেন ফিদে মাস্টার খেতাব
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার খেতাব লাভ করেছেন। গত মাসে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ড পর্যন্ত তার অন্তবর্তী রেটিং ২৩০০ এর উপর ছিল। 

    তখন নিয়মানুযায়ী বাংলাদেশ দাবা ফেডারেশন তাহসিনের ফিদে মাস্টারের জন্য বিশ্ব দাবা সংস্থায় আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ব দাবা সংস্থা তাকে এ খেতাব দেয়। ইতোপূর্বে ২০২০ সনে তিনি ক্যান্ডিডেট মাস্টার খেতাব লাভ করেছিলেন।

    তাহসিনের বাবা জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। বাবাকে অনুসরণ করে তার দাবা অঙ্গনে আসা। তিনি বাবাকে ছাড়িয়ে সুপার গ্র্যান্ডমাস্টার হতে চান।

    জিয়ার স্ত্রী লাবণ্য বিসিএস ক্যাডার জব পেয়েও জিয়ার দাবা প্রেমের জন্য ছেড়ে দিয়েছেন অনেক আগে। দাবা নিয়ে থাকা পরিবারে নতুন এক প্রাপ্তি যোগ হলো।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ