ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মালদ্বীপে জাবিরদের সিরিজ জয়

    মালদ্বীপে জাবিরদের সিরিজ জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    তিন ম্যাচের সিরিজ। প্রথমটি জিতেছিল স্বাগতিক মালদ্বীপ দ্বিতীয়টি বাংলাদেশ। গতকাল (শুক্রবার) রাতে সিরিজের শেষ ম্যাচটি ছিল কার্যত ফাইনাল। সেই ম্যাচে বাংলাদেশ ৩-০ সেটে সরাসরি ব্যবধানে জিতে সিরিজ জয়লাভ করে। 

    সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশ রানারআপ হয়েছিল। নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন না হতে পারার বেদনা কিছুটা কাটল এই আমন্ত্রণমুলক সিরিজ জিতে। মালদ্বীপের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহমেদ মাহলুফের আমন্ত্রণে বাংলাদেশ দল মালদ্বীপে তিন ম্যাচের এক প্রীতি সিরিজে অংশ নেয়৷ 

    বুধবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচটি উপভোগ করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহীম মোহাম্মদ সলিহ। এ সময় তার সঙ্গে ছিলেন মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী মাহলুফ, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

    ১৬ সদস্য নিয়ে বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল ৬ ফেব্রুয়ারি মালদ্বীপ পৌঁছায়। ফেডারেশনের সভাপতি ৮ ফেব্রুয়ারি মালে পৌঁছান। আগামীকাল ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ