ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • বিপিএল: সবাইকে ছাড়িয়ে গেলেন সাকিব

    বিপিএল: সবাইকে ছাড়িয়ে গেলেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারফরম্যান্সের দিক থেকে অতিমানবীয় হয়ে উঠেছেন সাকিব আল হাসান। এবারের আসরে টানা পাঁচটি ম্যাচে তিনি দলের জয়ের নায়ক। বিপিএলে এমন কীর্তি গরে সাকিব করে ফেললেন অনন্য এক রেকর্ড। যে রেকর্ড টি-টোয়েন্টি ক্রিকেটে আর কারো নেই।  

    ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতলেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে ম্যাচসেরা হওয়ার কীর্তি রয়েছে পাঁচজনের- মার্কাস ট্রেসকোথিক, চার্লস ল্যাঙ্গেভেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও দীনেশ নাকরানির। এবার তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন সাকিব।

    এদিকে টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর এবার সাকিবের চোখ বিপিএলের শিরোপায়। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ব্যাটিং অনেক ভালো হচ্ছে গত ৫ ম্যাচ ধরে। বোলিং তো সবসময়ই আছে। প্রত্যেক ম্যাচেই বোলিংয়ে এসে লক্ষ্য ছিল প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার।

    ১৫ পয়েন্ট নিয়ে বরিশাল নিশ্চিত করেছে প্রথম কোয়ালিফায়ারে অংশগ্রহণ। সেই ম্যাচটি জিতলেই সাকিবরা পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত ফাইনালে। আর কাঙ্ক্ষিত ফাইনাল জয় মানেই শিরোপা ঘরে তোলা। শিরোপা জয়ের লক্ষ্য ইঙ্গিত করে সাকিব বলেন, যেভাবে যাচ্ছে, খুশি। আরও দুইটি ম্যাচ আছে আশা করি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ