ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সব ব্যর্থতার দায় আওয়ামী লীগের: মির্জা ফখরুল

    সব ব্যর্থতার দায় আওয়ামী লীগের: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     ইসির ব্যর্থতা, সুষ্ঠু নির্বাচনের ব্যর্থতা, দেশ পরিচালনার ব্যর্থতা অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এবং সভানেত্রী শেখ হাসিনার। কোনোভাবে এই ব্যর্থতার দায় এড়াতে পারবে না তারা।

    আজ রবিবার সাড়ে ১১টায় শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    সার্চ কমিটিতে অংশগ্রহণ না করলে মামলা সম্পর্কে তিনি বলেন, কোনো ধারণা নেই তাদের আইন সম্পর্কে। রাজনৈতিক দলের উপর কোনো বাধা বাধ্যকতা থাকতে পারে না কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে। অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে তিনি হস্তক্ষেপ করতে পারেন না। বিএনপির সিদ্ধান্তের বিষয়ে তিনি কথা বলা কতটুকু সমিচিন হবে সেটা ভেবে দেখা উচিত ।
    এই সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুধু সার্চ কমিটি নয় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনো পক্রিয়াতে আমরা থাকবো না। আওয়ামী লীগ সরকারের অধিনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না এটা পরিক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নেই।

    এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ