ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, ইসিকে সহায়তা করবেন: আইনমন্ত্রী

    যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, ইসিকে সহায়তা করবেন: আইনমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে গণতন্ত্রের ভিত্তি নির্বাচন। আর এজন্য নির্বাচন কমিশনকে (ইসি) সরকার সব সহায়তা করে যাচ্ছে। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, ইসিকে সহায়তা করে যাবেন।

    আজ রবিবার বীর মুক্তিযোদ্ধাদের 'বীর মুক্তিযোদ্ধা' খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (বাংলা পাঠ) এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, আইন, ২০২১ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে ইসি।

    এসময় আইনমন্ত্রী আরও বলেন, সরকার বিশ্বাস করে গণতন্ত্রের ভিত্তি নির্বাচন। এজন্য ইসিকে সব সহায়তা করে যাচ্ছে। যার ফসল হচ্ছে আজকের স্মার্টকার্ড, নির্ভুল ভোটার তালিকা, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), ইসির আধুনিক অবকাঠামো। সীমানা নির্ধারণ আইন-২০২১, ইসি নিয়োগের আইনও ইসিকে শক্তিশালী করার পদক্ষেপ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ আইন করার সাহস কেউ দেখায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, এভাবেই সহায়তা করে যাবেন।

    ইসির সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনার এবং ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০০ বীর মুক্তিযোদ্ধার হাতে তুলে দেওয়া হয় বিশেষ এ স্মার্টকার্ড।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ