ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • মনপুরায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

    মনপুরায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
    ছবি : প্রধানমন্ত্রীর আর্থিক উপহার কার্যক্রম উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় দুই হাজার অসহায়-দুস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর আর্থিক উপহার কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও ইউএনও মোঃ শামীম মিঞা। উপজেলার চারটি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে ৫ শত অসহায়-দুঃস্থদের তালিকা করে প্রত্যেককে ৫ শত টাকা করে নগদ ১০ লক্ষ টাকা বিতরন করা হয়। 

    এছাড়াও উপজেলার চারটি ইউনিয়নে ৪ হাজার ২ শত ৩৬ জন গরিব-অসহায়দের মাঝে ঈদের বিশেষ ভিজিএফ এর চাউলের পরিবর্তে জনপ্রতি ৪ শত ৫০ টাকা করে ১৯ লক্ষ ৬ হাজার ২ শত টাকা বিতরন কার্যক্রমও উদ্বোধন করা হয়।

    বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন কার্যালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক ঈদ উপহার ও ঈদের ভিজিএফ এর চালের পরিবর্তে টাকা প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়।

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া ও ট্যাগ অফিসার মোঃ হারুন।


    মনপুরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ টাকা বিতরন।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ