ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • স্বৈরাচার প্রতিরোধ দিবসে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা

    স্বৈরাচার প্রতিরোধ দিবসে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'স্বৈরাচার প্রতিরোধ' দিবস উপলক্ষে শিক্ষা অধিকার চত্বরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও ছাত্রদল নেতারা। আজ সোমবার (১৪ফেব্রুয়ারি) হাইকোর্ট গেট সংলগ্ন শিক্ষা অধিকার চত্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।

    বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, ৯০-এর ছাত্র আন্দোলনের নেতা জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান প্রমুখ।

    এদিকে স্বৈরাচার প্রতিরোধ দিবসে একই স্থানে আলাদাভাবে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনের নেতৃত্বে এ সময়  সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহ-সভাপতি মামুন খান, মাজেদুল ইসলাম রুমন, মাহমুদুল হাসান বাপ্পী, মোক্তাদির হোসেন তরু, সিনিয়র যুগ্ন সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সম্পাদক মইন উদ্দিন রাজু, তানজিল হাসান, মাহমুদ সর্দার, নিজাম উদ্দিন রিপন, করিম প্রধান রনি, সহ-সাধারণ সম্পাদক কে এম সাখাওয়াত হোসেন, আক্তার হোসেন, জামিল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ