ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে হোটেল ব্যবসায়ী গ্রেফতার

    গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে হোটেল ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী মহিপুরে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে হানিফ হাওলাদার (৪০) নামে এক হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

    ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় দেড় মাস আগে ওই নারী আবাসিক হোটেল সোহান ও খাবার হোটেল খানাপিনা রেস্তোরাঁর মালিক হানিফের ঘরে কাজ শুরু করেন। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে হানিফ ওই হোটেলের একটি কক্ষে আটকে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানজানি হলে সোমবার রাতে মহিপুর থানায় মামলা করেন ভুক্তভোগী।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ওই নারী মামলা করার পর অভিযুক্ত হানিফ হাওলাদারকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ