ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • চিরিরবন্দরে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

    চিরিরবন্দরে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিরিরবন্দর উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার এক দিনের প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।


    চিরিরবন্দর-খানসামার এম.পি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী (এম.পি) ভার্চুয়ালী যুক্ত হয়ে দুপুর ১২টায় এই উদ্বোধন করেন।


    চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরতিজা হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা।


    উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও এলডিডিপি প্রকল্পের  সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. সরফরাজ হোসেন,  চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ,  চিরিরবন্দর উপজেলার কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেইন মোহাম্মদ দিনার, যুব উন্নয়ন কর্মকর্তা সুজন মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা রাজ্জাক হোসেন, ভ্যাটোনারী সার্জেন্ট মৌসুমি আকাতার, প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা মো. আজিজ, ডেইরী এসোসিয়েশনের সাধারন সম্পাদক আনিসুল হক প্রমূখ।


    উপজেলার সকল খামারী বৃন্দ মেলায় ৫০ টি ষ্টল স্থান পায়। ৫ ভাগে বিভক্ত করে পুরস্কার বিতরণ করা হয়।এসময় গরুতে নয় জন, ছাগলে তিন জন ও হাঁস-মুরগি এবং প্রযুক্তিতে তিন জন কে পুরস্কার প্রদান করেন।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন