ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • অবশেষে শাঁখা-সিঁদুর পরিয়ে ঘরে তোলা হলো সেই মুক্তা রানীকে

    অবশেষে শাঁখা-সিঁদুর পরিয়ে ঘরে তোলা হলো সেই মুক্তা রানীকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন'— এ শিরোনামে মঙ্গলবার গনমাধ্যমে সংবাদ প্রকাশের ১৬ ঘণ্টার মাথায় বিয়ের দাবিতে অনশনে থাকা সেই মুক্তা রানীকে মেনে নিয়েছে প্রেমিকের পরিবার। ধর্মীয় নিয়মকানুন মেনে প্রেমিক অসীম কুমারের উপস্থিতিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মুক্তা রানীকে শাঁখা-সিঁদুর পরিয়ে ঘরে তোলা হয়েছে।

    উল্লেখ্য, পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়নের অনিল সরকারের ছেলে অসিম কুমার সরকারের সঙ্গে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের সুভাষ হালদারের তরুণী কন্যা মুক্তা রানীর বছর দুয়েক আগে থেকে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে তা অনৈতিক সম্পর্কে গড়ায়। প্রায় দুই বছর ধরে প্রেমিকা বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ধূর্ত অসীম সরকার নানা টালবাহানার পর গা ঢাকা দেন এবং সব যোগাযোগ বন্ধ করে দেন। অবশেষে নিরুপায় হয়ে প্রেমিকা মুক্তা রানী বিয়ের দাবিতে প্রেমিক অসিম সরকারের মুরাদিয়া গ্রামের বাড়িতে এসে অবস্থান নেন।

    দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন,  বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশের পর বিষয়টি ভাইরাল হয়েছে। ইতোমধ্যে মুক্তা রানীকে মেনে নিয়েছে ছেলের পরিবার। তাদের বিয়েও হয়েছে বলেও জানান তিনি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ