ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • কুয়াকাটা সৈকতে মারা যাচ্ছে শত শত জেলিফিশ

    কুয়াকাটা সৈকতে মারা যাচ্ছে শত শত জেলিফিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন চর বিজয়ে ভেসে এসেছে শত শত মৃত জেলিফিশ। মঙ্গলবার সন্ধ্যায় এসব জেলিফিশ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। তবে কি কারণে এসব জেলিফিশের মৃত্যু হচ্ছে তার সঠিক কারণ জানা যায়নি।

    উপকূলীয় জেলেদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতি বছর শীতের শেষের দিকে অসংখ্য জেলিফিশ বঙ্গোপসাগরের গভীরে জেগে উঠা চর বিজয় এবং সৈকতে দেখা যায়। এসব জেলিফিশ জোয়ারে জীবিত অবস্থায় ভেসে আসে। পরে সৈকতের বালিয়াড়িতে আটকে মারা যায়। চর গঙ্গামতি এলাকার জেলে হারুন প্যাদা বলেন, আগে সাগরে প্রচুর জেলিফিশ দেখা যেত। আমাদের বেড়জালে হাজার হাজার জেলিফিশ আসত। কিন্তু এখন কম দেখা যাচ্ছে। আরেক জেলে রফিক মুসুল্লী বলেন, গত কয়েকদিন ঝাঁকে ঝাঁকে জেলিফিশ সাগরে ভাসতে দেখেছি। আমাদের জালেও এগুলো আটকে যায়।

    তবে জেলিফিশ জালে আটকা পড়লে আমরা ছাড়িয়ে দেয়। তবে এগুলো আর বাঁচে না। ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালীর সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, জেলিফিশগুলো জোয়ারে ভেসে সৈকতের বালুতে আটকে মারা যায়। এরা সাঁতারে পারদর্শী না। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলিফিশগুলো মূলত আওরেলিয়া আওরেটা প্রজাতির। মেরুদ-হীন এসব প্রাণী চাঁদের মতো দেখতে বলে এদের মুন জেলিফিসও বলা হয়। এগুলো মূলত সাঁতারে তেমন পারদর্শী না। অনেক সময় খাদ্য অন্বেষণ কিংবা বাতসের টানে উপরের দিকে চলে আসে জেলিফিস। পরে বালুতে আটকা পড়ে মারা যায়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ