ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সব কূল হারিয়ে বিএনপি এখন দিশেহারা : তথ্যমন্ত্রী

    সব কূল হারিয়ে বিএনপি এখন দিশেহারা : তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেস কনফারেন্সকে ‘আসামির কাঠগড়ায় জবানবন্দির’ সাথে তুলনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    তিনি বলেন, বিএনপি যেহেতু সার্চ কমিটির কাছে নাম জমা দিতে পারেনি, তাই তারা এখন আসামির কাঠগড়ায়। সব কূল হারিয়ে বিএনপি এখন দিশেহারা। যদিও অনেকের মতে তাদের পক্ষের কয়েকজনের নামও এসেছে জমা পড়া এই তালিকায়।

    বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে পৌর-আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

    তিনি বলেন, বিএনপি নাম না জমা দিলেও কোনো যায় আসে না। এবার সব মহলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে। যার মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি আশপাশের কোনো দেশে এভাবে অংশগ্রহণমূলকভাবে উদ্যোগ নেয়নি।

    সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের স্বাস্থ্য ও জনসেবা বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, সদস্য নুরুল ইসলাম ঠান্ডুসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ