ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • বিএনপি ষড়যন্ত্র করতে চায়, নির্বাচন এলে রাগ করে : পানিসম্পদ উপমন্ত্রী

    বিএনপি ষড়যন্ত্র করতে চায়, নির্বাচন এলে রাগ করে : পানিসম্পদ উপমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে। খালেদা জিয়ার সাজা হওয়ার পর একটি বড় মিছিলও করতে পারেনি। খালেদা জিয়ার জেলে থাকার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশেষ নির্দেশনা দিয়ে গুলশানের বাসায় চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।

    আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শরীয়তপুরে একটি ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

    পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বিএনপি ষড়যন্ত্র করতে চায়। নির্বাচন এলে রাগ করে। নির্বাচন কমিশনে ওনারা যাবেন না, নিয়মের মধ্যে থাকবেন না। গত নির্বাচনে ওনারা যান নাই। নির্বাচন প্রতিহত করতে চাইছে। কিভাবে সারা দেশে আগুনসন্ত্রাস করেছে, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে আপনারা দেখেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ