ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • সড়কে হাতি দিয়ে অভিনব কায়দায় টাকা আদায়

    সড়কে হাতি দিয়ে অভিনব কায়দায় টাকা আদায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের পাটুরিয়া ঘাট থেকে টেপড়া এলাকার বিভিন্ন স্থানে হাতি দিয়ে অভিনব কায়দায়  চাঁদা আদায় করা হয়। এতে করে মহাসড়কের বিভিন্ন স্থানে কিছুটা যানজটের সৃষ্টি হয়।
     
    আজ শুক্রবার(১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে জেলার ঢাকা-আরিচা মহাসড়কে হাতি দিয়ে টাকা ওঠানোর চিত্র দেখা যায়। মহাসড়কের চলাচলরত প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে দশ থেকে একশ টাকা করে নিচ্ছেন হাতির মালিক। চলন্ত গাড়ি থামিয়ে হাতি দিয়ে টাকা আদায়ের কারণে যেকোনো ধরনের বড় দুর্ঘটনার আশঙ্কাও করছে যানবাহনগুলোর যাত্রীরা।

    খুলনাগামী মাইক্রোবাসের চালক রাকিবুল হাসান বলেন, মহাসড়কের টেপড়া এলাকায় হঠাৎ করেই আমার গাড়ির সামনে হাতির সুর দিয়ে গ্লাসে আঘাত করে। আমি প্রথমে কিছুটা ভয়ই পেয়েছি পরে হাতির সুর ওপরে তুলে তখন বুঝতে পারি টাকা চাচ্ছে, ওই সময় হাতির সুরে ২০ টাকা দেই কিন্তু সে নিতে চায় না পরে বাধ্য হয়েই ৫০ টাকা দেই। এই ধরনের বন্যপ্রাণীকে মহাসড়কে আনাটা একেবারেই ঠিক না কারণ যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।  

    এ বিষয়ে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ বলেন, মহাসড়কে যাতে কোনো ধরনের গাড়ি থামিয়ে কোনো টাকা আদায় না করতে পারে সেজন্য আমাদের একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং ওই দুটি হাতিকে নিরাপদে সরিয়ে দেওয়া হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ