ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিপিএল: ফাইনালে বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা

    বিপিএল: ফাইনালে বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

    আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলায় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা।

    এর মধ্যে কুমিল্লা তৃতীয় এবং বরিশাল প্রথম শিরোপার জন্য লড়ছে। চলতি আসরে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে কুমিল্লা ও বরিশাল। যেখানে সাকিবের বরিশাল জিতেছে দুই ম্যাচ, কুমিল্লার জয় একটিতে।

    বরিশাল একাদশে পরিবর্তন এসেছে একটি। জিয়াউর রহমানের জায়গায় তারা দলে নিয়েছে সৈকত আলিকে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

    ফরচুন বরিশাল একাদশ
    সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, সৈকত আলি, নুরুল হাসান সোহান, মুজিব-উর রহমান, শফিকুল ইসলাম, মেহেদী হাসান রানা।

    কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
    ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনিল নারিন, মইন আলি, ফাফ ডু প্লেসি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ