ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • সহপাঠীর ‘গায়ে হাত তোলায়’ ৯ বাস আটকালেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

    সহপাঠীর ‘গায়ে হাত তোলায়’ ৯ বাস আটকালেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণপরিবহনে ‘হাফ-পাস’ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ‘মিরপুর মেট্রো সার্ভিস’ পরিবহনের নয়টি বাস আটক করে রেখেছেন বিক্ষুদ্ধ সহপাঠীরা।

    শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কলেজের প্রধান ফটকের সামনে মিরপুর রোড থেকে আসা এ বাসগুলো আটক করেন তারা। এরপর আটক বাসগুলো কলেজের পাশের নায়েমের গলিতে রাখা হয়।

    শিক্ষার্থীরা  জানান, বিকেল তিনটার দিকে রাজধানীর শ্যামলী বাস স্ট্যান্ড এলাকায় হাফ ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ওই বাসে থাকা ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হন। তারা হলেন- সোহাগ হোসেন, আশফাক ও অমিত। তিনজনই কলেজের দক্ষিণ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী।

    এছাড়াও বাসে হাতাহাতির এক পর্যায়ে বাসটির চালক ও সহকারীর বিরুদ্ধে ওই শিক্ষার্থীদের সঙ্গে থাকা দুটি স্মার্টফোন এবং নগদ পাঁচ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

    মারধরের শিকার শিক্ষার্থী আশফাক হোসেন বলেন, আমরা হাফ ভাড়া দিতে চাওয়ায় কথা-কাটাকাটির জেরে আমাদের ওপর চড়াও হন বাসের সহকারী এবং চালক। এসময় আমাদের সঙ্গে থাকা দুটি স্মার্টফোন এবং নগদ পাঁচ হাজার টাকা তারা ছিনিয়ে নেন। মারধরের কারণে আমরা শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছি। এরপর শ্যামলী বাস স্ট্যান্ডে গাড়ি থামিয়ে অন্য বাসের সহকারীদের ডেকে আমাদের ওপর হামলা করে।

    আটক বাসগুলোর এক চালক আব্দুল খালেক জানান, যে বাসের স্টাফ মারামারির সঙ্গে জড়িত তারা সরে গেছে। আমরা এ বিষয়ে কিছুই জানি না৷ কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। শিক্ষার্থীরা বাস আটকে আমাদের এখানে বসিয়ে রেখেছে।

    এ বিষয়ে নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী গনমাধ্যমকে বলেন, ঘটনাটি শ্যামলী এলাকার। পরবর্তীতে শিক্ষার্থীরা এখানে বাস আটক করেছেন। আমরা খবর পেয়ে এসেছি এবং কলেজ প্রশাসন ও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

    ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, কলেজের সামনে দিয়ে যে বাসগুলো চলাচল করে তাদের স্টাফরা একের পর এক শুধু ঢাকা কলেজের শিক্ষার্থী নয়, অন্য শিক্ষার্থীদের সঙ্গেও খারাপ ব্যবহার করছে, সংঘর্ষে লিপ্ত হচ্ছে ৷ বিষয়টি উদ্বেগের ৷ আমরা আগেই বলেছি, বাসের চালক ও সহকারীদের আচরণ পরিবর্তনে প্রশিক্ষণ দেওয়া দরকার। তা না হলে আগামীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ৷

    তবে আজকের বাস আটকের বিষয়ে কিছু জানা নেই বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ