ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যুর ‘গুজবে’ শাশুড়ির আত্মহত্যা

      অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যুর ‘গুজবে’ শাশুড়ির আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গফরগাঁওয়ে অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যুর গুজবে আত্মহত্যা করেছেন হেনা বেগম নামে ৫০ বছর বয়সী এক নারী। 

    শুক্রবার বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামে এ ঘটনা ঘটে। হেনা বেগম একই গ্রামের তফাজ্জল হোসেনের স্ত্রী।

    পুলিশ জানায়, হেনা বেগমের ছোট ছেলের স্ত্রীর পায়ের নূপুর হারিয়ে যায়। এ নিয়ে হেনা বেগমের সঙ্গে বড় ছেলের স্ত্রী শিপা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অন্তঃসত্ত্বা পুত্রবধূর পেটে লাথি মারেন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে শিপা মারা যাওয়ার ‘গুজব’ ছড়িয়ে পড়ে এলাকায়। এমন গুজব শুনে ভয়ে আত্মহত্যা করেন হেনা বেগম। তবে আহত ২৫ বছর বয়সী শিপা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে একটি অপমৃত্যু মামলা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ