ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পলাশে নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন

    পলাশে নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর পলাশ উপজেলার সমবায় আদর্শ বিদ্যানিকেতনে নব নির্মিত ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৯ ফেব্রুয়ারী  দুপুরে পলাশের সংসদ সদস্য  ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত বিদ্যালয়ের একাডেমিক ভবন  উদ্বোধন করেন।

    বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে নতুন ভবন উদ্ধোধনী  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,পলাশ উপজেলার নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, পলাশ উপজেলার  সহকারী কমিশনার(ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, ঘোড়াশাল পৌরসভার মেয়র  আল মুজাহিদ হোসেন  তুষার ও উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃঞ্চ হালদার।

    এই নতুন বিদ্যালয় ভবনটি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের  বাস্তবায়নে মেসার্স মোখলেছ এন্টারপ্রাইজ ২০২০-২১ অর্থ বছরে ২ কোটি  ৯৭ লাখ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ সম্পন্ন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন