ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

    রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানীর দয়াগঞ্জ বটতলা এলাকায় ছুরিকাঘাতে মোশারফ হোসেন নামে (৪০) এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। 

    রোববার ভোরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
     
    নিহতের আত্মীয় শাহ জামাল জানান, মোশারফ মাথায় করে হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ বিক্রি করতেন। ভোরে শ্যামবাজার এলাকায় মালামাল কিনতে যাচ্ছিলেন। তিনি দয়াগঞ্জ বটতলা থেকে সায়েদাবাদ ফ্লাইওভার ঢালে যাওয়ার সময় দুবৃর্ত্তরা তাকে ছুরিকাঘাত করে।

    তিনি আরো জানান, মোশারফ গেন্ডারিয়া এলাকায় থাকতেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার গঙ্গারামপুর এলাকায়।

    ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঐ ব্যক্তির বুকে ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসক জানিয়য়েছেন, বুকে ধারালো অস্ত্রের আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।

    যাত্রাবাড়ী পুলিশ ফাড়ির উপপরিদর্শক বেলাল আল আজাদ জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঐ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার কাছ থেকে কিছু খোয়া গেছে কি-না যাচাই করা হচ্ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন