ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সহজ পরিকল্পনায় সিরিজ জিততে চায় টাইগাররা

    সহজ পরিকল্পনায় সিরিজ জিততে চায় টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে চট্টগ্রামে উড়াল দিয়েছে টাইগারদের একাংশ।

    তিন ম্যাচের এই সিরিজের সবকটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

    দলের একাংশ চলে গেলেও করোনা পজিটিভ থাকায় যেতে পারেননি ব্যাটিং কোচ জেমি সিডন্স। আর বিপিএল ফাইনাল খেলা সাকিব আল হাসান, লিটন দাশ, মাহমুদুল হাসান জয় ও মোস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে একদিন বাড়তি বিশ্রাম।

    এদিকে চট্টগ্রাম যাওয়ার আগে অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানালেন, আগের মতোই সহজ পরিকল্পনায় খেলে সিরিজ জিততে চায় টাইগাররা। তবে সিরিজ জয়ের আশা করলেও আফগানদের হোয়াইওয়াশ করার নিশ্চয়তা দিতে পারছেন না মিরাজ। শুধু বলেছেন, আফগানদের সাথে তারা ভালো ক্রিকেট খেলতে চান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ