ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • খুঁজে বের করুন আসল কোহলিকে

     খুঁজে বের করুন আসল কোহলিকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চলছে তুমুল আড্ডা।  প্রত্যেকে ঘিয়ে রঙের স্যুট পরে একটি চায়ের টেবিলের চার দিকে বসে আছেন। একজন অবশ্য দাঁড়িয়ে রয়েছেন। কারো হাতে চায়ের কাপ। কেউ আবার গল্পে মগ্ন। আরো একটি বিষয়ে সবার মিল রয়েছে। প্রত্যেকের গালে চাপ দাড়ি। তারা প্রত্যেকেই বিরাট কোহলি! না, তবে তারা প্রত্যেকেই কোহলির মতো দেখতে। তাদের মধ্যে অবশ্য আসল কোহলিও রয়েছেন। 

    তবে তাকে চিনতে বেশ কিছুক্ষণ সময় লাগার কথা।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন কোহলি। সেখানে তিনি ছাড়াও তার মতো দেখতে আরো ৯ জন রয়েছেন। ছবিটি দিয়ে ক্যাপশনে কোহলি লিখেছেন, এদের মধ্যে আলাদা ব্যক্তিকে চিহ্নিত করুন।

    ক্রিকেটে পদার্পণের পর থেকে নিজের এক আলাদা পরিচয় তৈরি করেছেন কোহলি। সেটা শুধু মাত্র তার খেলার মাধ্যমে নয়, চেহারার মাধ্যমেও বটে। ছোট করে ছাটা চুল, গালে চাপ দাড়ি, হাত ভর্তি ট্যাটু, কোহলি যেনো ভারতীয় দলে তারুণ্যের প্রতীক। একটা সময় তো দলের সবাই দাড়ি রাখা শুরু করেছিলেন। নেটমাধ্যমে চর্চা হতো, কোহলিকে দেখেই নাকি এই স্টাইল শুরু করেছেন সবাই।

    কোহলির এই স্টাইল শুধু মাত্র ক্রিকেটারদের মধ্যে নয়, দর্শকদের, বিশেষ করে তরুণ প্রজন্মের ওপরও বড় প্রভাব ফেলেছে। 

    ইউটিউবে অনেক ভিডিওতে নকল কোহলিদের দেখা গিয়েছে। তারা কোহলি সেজে অভিনয় করেন। তেমনই কয়েক জনের সঙ্গে ছবি তুলেছেন কোহলি। খুঁজে বের করতে বলেছেন আসল কোহলিকে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ