ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • হাতিয়াতে ট্রাক্টর চাপায় এক ব্যক্তির মৃত্যু

    হাতিয়াতে ট্রাক্টর চাপায় এক ব্যক্তির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাঠি কাটার ট্রাক্টরের চাকায় চাপা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহত মো.কাউছার উদ্দিন (৫০) উপজেলার হরনি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
     
    সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার হরনি ইউনিয়নর ৮নম্বর ওয়ার্ডের ট্যাংকির রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।    

    হরনি ইউনিয়নের প্রশাসনিক সদস্য মাওলানা আবু ছায়েদ জানান, আজ সকাল থেকে নিহত কাউছার ট্যাংকির রাস্তার মাথায় নিজের একটি ভিটি ট্রাক্টরে মাঠি এনে ভরাটের কাজ শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রাক্টর মাঠি নিয়ে তাঁর ভিটিতে মাঠি আনলোড করতে আসে। ওই সময় ট্রাক্টর চালক তাকে গাড়ির পিছন থেকে সরে যেতে বলে। তিনি ট্রাক্টরের পিছনে দাঁড়িয়ে ছিলেন। আসস্মিক ট্রাক্টর চালক পিছনে গাড়ি ব্যাক দিলে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কাউছারের মৃত্যু হয়।  

    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত কোন অভিযোগ করেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন