ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ফরিদপুরে করোনায় তিন জনের মৃত্যু

    ফরিদপুরে করোনায় তিন জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘন্টায় ফরিদপুরে কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে তিন জনের মত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা মহামারীতে মৃত্যু সংখ্যা দাড়ালো ৫৫৩ জন । এছাড়াও নতুন করে শনাক্ত হয়েছে ৪০ জন। জেলায় গত এক মাসে করোনায় মৃত্যু সংখ্যা ১৬ জন।

    ফরিদপুর জেলা সির্ভিল সার্জন অফিস সূত্রে জানা গছ, গত ২৪ ঘন্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের প্রাণহানি হয়েছে।
    ফরিদপুরর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, গত কয়েকদিন ধরে  প্রতিদিনই করোনা রোগীর মৃত্যু হচ্ছে।

    তিনি বলেন, জেলায় পিসিআর ল্যাব এবং উপজেলা পর্যায়ের র‌্যাপিড এটিজন টেষ্ট  করানো হয়েছে ২০২ জন। এরমধ্য করোনা রোগী নতুন ভাব শনাক্ত হয়েছে আরা ৪০ জন, পরীক্ষার বিবেচনায় শনাক্ত হার ১৯.৮০ শতাংশ। এই নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগী সংখ্যা দাড়ালা ২৪ হাজার ৬১৭ জন। সুস্থ হয়েছে ২৩ হাজার ৩০০ জন। আর প্রাণহানী হয়েছে জেলায় মোট ৫৫৩ জনের। আজকের দিন (সোমবার ) পর্যন্ত আইসোলেশন রয়েছে ১৫১ রোগী এবং হাসপাতালে ভর্তি রয়েছে আরো ২৭ জন।

    ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা শহর ও উপজেলা পর্যায় করোনা প্রতিরোধ বিষয়ক মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান গুলাতে পূর্বের ন্যায় মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব থেকে প্রার্থনা করার জন্য বলা হয়েছে।

    শরিফুল ইসলাম শাহরিয়ার/ ফরিদপুর

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন