ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বামনা প্রেসক্লাবে সাবেক এমপির স্মরণে দোয়া মাহফিল

    বামনা প্রেসক্লাবে সাবেক এমপির স্মরণে দোয়া মাহফিল
    ছবি : দোয়া মাহফিলে উপস্থিত বামনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা প্রেসক্লাবের উদ্যোগে আজ শুক্রবার আসর নামাজ বাদ প্রেসক্লাব মিলনায়তনে বামনা-পাথরঘাটা আসনের সাবেক সংসদ সদস্য ও বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সৈয়দ রাহমাতুর রব ইরতিজা আহসানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

    বামনা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবির  আকন্দ দুলাল এর সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাকির হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সম্পাদক ওমর ফারুক সাবু, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন প্রমুখ। 

    এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ বাসির মোল্লা, মাসুদ রেজা ফয়সাল, মোঃ সিদ্দিকুর রহমান মান্না, মোঃ কবির সিকদার, এসএম ফোরকান মাহমুদ, মোঃ রাজিবুল হক, মোঃ রাসেল রানা, মোঃ নজরুল ইসলাম, মোঃ হাসানুর রহমান সেতু, জহিরুল ইসলাম বাদল, লোমান ও রাসেল চৌধুরী।

    অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মফিজুল ইসলাম। পরে উপস্থিত সকলের মাঝে ইফতারীর প্যাকেট সরবরাহ করা হয়।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ