ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সন্ধ্যার পর রাস্তায় বের হওয়ায় ২৬ শিক্ষার্থী আটক

    সন্ধ্যার পর রাস্তায় বের হওয়ায় ২৬ শিক্ষার্থী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সন্ধ্যার পর রাস্তায় বের হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ২৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 

    কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ‘কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ সুপারের নির্দেশে রাত ৯টার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থীকে পেলেই আইনী ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

    তিনি আরও বলেন, অহেতুক কোনো শিক্ষার্থী সন্ধ্যার পর বাইরে বের না হয় এজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন