ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আফগানদের হারালেই বাংলাদেশ নাম্বার ওয়ান

    আফগানদের হারালেই বাংলাদেশ নাম্বার ওয়ান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেলেই ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের চূড়া ছোঁবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে তামিমের দল। আর বাংলাওয়াশ করা গেলে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়েও বাংলাদেশের উন্নতি হবে।

    ওয়ানডে সুপার লিগে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইংল্যান্ড। তার ঠিক পরেই বাংলাদেশ। ১২ ম্যাচ খেলা বাংলাদেশের ঝুলিতে ৮০ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তিনে ভারত।

    আফগানদের বিপক্ষে অন্তত দুই ম্যাচ জিতলেই ২০ পয়েন্ট বাংলাদেশের পকেটে। ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে এক নম্বরে উঠবে টাইগাররা। তিন ম্যাচ জিতলে ১১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান হবে আরো পোক্ত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে বাংলাদেশকে অবশ্যই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে অন্তত ৮-এর মধ্যে থাকতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ