ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার 
  • শিয়ালের কামড়ে এক নারী আহত

    শিয়ালের কামড়ে এক নারী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ফুলপুরে শিয়ালের কামড়ে মিনারা খাতুন (৪২) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় ফুলপুর পৌরসভার সাহাপুর গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

    জানা যায়, মিনারা গৃহস্থালি কাজে ঘর থেকে বাহিরে বের হলে হঠাৎ শিয়ালের সামনে পড়েন। হিংস্র শিয়ালটি তার দিকে তেড়ে আসে এবং তার  হাতের বাহু ও বৃদ্ধাঙ্গুলিতে কামড় দেয়। আঙুলের মাথা ছিড়ে নিয়ে যায়। পরে মিনারার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং শিয়ালটিকে ধরে মেরে ফেলে। মিনারা বর্তমানে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ