ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • 'নূরুল হুদার মতো লোক দিয়েই হবে নতুন ইসি'

    'নূরুল হুদার মতো লোক দিয়েই হবে নতুন ইসি'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার মতো লোক দিয়েই দেশের ১৩তম নির্বাচন কমিশন গঠন করা হবে। 

    তিনি বলেন, সার্চ কমিটি যাদের দিয়ে করেছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের লোক। সার্চ কমিটির প্রত্যেকটা লোকই তাদের। একজনও বাদ নেই। আজকে আবার নামগুলো পাঠাবে রাষ্ট্রপতির কাছে। যাদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে, দেখা যাবে তারা সেই হুদার মতোই লোক।

    আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের এক প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। এতে কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন।
    মির্জা ফখরুল বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল- ১০ টাকায় চাল খাওয়াবে। বিনা পয়সায় সার দেবে। এই আশায় অনেকে তাদের ভোট দিয়েছিলেন। কিছু দিন না যেতেই দেশের মানুষ টের পেলেন আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি স্রেফ ভাওতাবাজি ও প্রতারণা। তখন গান রচনা হলো-‘আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।'

    মির্জা ফখরুল আরও বলেন, আজ এই সরকারের বিরুদ্ধে দেশের প্রতিটি মানুষের নাভিশ্বাস উঠে গেছে।  প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে। শ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে।  সবাই এ অবস্থা থেকে পরিত্রাণ চায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ