ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • কোটচাঁদপুরে শিশুর পাশবিক নির্যাতন: গ্রেফতার ১

    কোটচাঁদপুরে শিশুর পাশবিক নির্যাতন: গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহের কোটচাঁদপুরে চার বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের দায়ে মতিয়ার রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভিকটিমের পিতা মামলা করার পর সোমবার সন্ধ্যায় পুলিশ পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের রুদ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। মতিয়ার ওই গ্রামের মৃত আব্দুল্লার ছেলে।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, রুদ্রপুর স্কুল পাড়ার ওই শিশু শনিবার বিকালে বাড়ির সামনে খেলছিল। এসময় লম্পট মতিয়ার রহমান পরিবারের অগোচরে শিশুটিকে পেয়ারা খাওয়ানোর কথা বলে তার বাড়ির রান্না ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেলে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ ফেন দেয়। পুলিশ দ্রæত এসে মতিয়ার রহমানকে গ্রেফতার করে।

    কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত জানান, এর আগেও আসামির বিরুদ্ধে প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন