ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

    নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটের বইয়ের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।

    ফায়ার সার্ভিস বলছে, দোকানগুলো ঘিঞ্জি। এই মার্কেটে অগ্নিনির্বাপণ যন্ত্র অপ্রতুল। এ কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

    এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সায়েন্সল্যাব থেকে আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সড়ক বন্ধ রয়েছে।

    ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, রাত ৭টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ও পরে আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।

    প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে তারা জানান, মার্কেটের লাভলী হোটেল থেকে আগুন বইয়ের দোকানে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে সেখানে আগুন লাগে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ