ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ক্যাচ মিস করায় সতীর্থকে চড় পাকিস্তানের তারকা পেসারের!

    ক্যাচ মিস করায় সতীর্থকে চড় পাকিস্তানের তারকা পেসারের!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যাচ মিস করায় মাঠের মধ্যেই সতীর্থ ক্রিকেটারকে কষিয়ে চড় মারলেন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ।

    সোমবার পাকিস্তান সুপার লিগের অষ্টম আসরের ৩০তম ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হয় লাহোর কালান্দার্স।

    এদিন উইকেট শিকারের পর সেলিব্রেশনের সময় হঠাৎ করেই কামরান গুলানের গালে কষিয়ে চড় বসিয়ে দেন সতীর্থ ক্রিকেটার হারিস রউফ। বিষয়টি অনেকের চোখ এড়ালেও রউফের শরীরি ভাষাতেই স্পষ্ট ছিল, তিনি মজার ছলে এমনটি করেননি।

    লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পেশোয়ার। ইনিংসের ১.২ ওভারে হ্যারিস রউফের বলে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ মিস করেন কামরান গুলাম। সেই ওভারের পঞ্চম বলে হারিস রউফের বলে ফাওয়াদ আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস।

    ফাওয়াদ আহমেদ বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার পর বোলার রউফকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন কামরান গুলামসহ সতীর্থ ক্রিকেটাররা। ঠিক সেই সময়ে সামনে পেয়ে ওভারের দ্বিতীয় বলে হজরতউল্লাহর ক্যাচ মিস করায় কামরানকে কষিয়ে চড় মারেন রউফ।

    সেই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৮ রান করে পেশোয়ার জালমি। টার্গেট তাড়া করতে নেমে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ টাই করেন লাহোর কালান্দার্সের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

    খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ওয়াহাব রিয়াজের করা ওভারে মাত্র ৫ রান নেওয়ার সুযোগ পান লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামান ও মিডলঅর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুকস।

    মামুলি স্কোর তাড়ায় শাহিন শাহ আফ্রিদির করা ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন পেশোয়ার জালমির তারকা অলরাউন্ডার শোয়েব মালিক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ