ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নতুন ফিচার যুক্ত হচ্ছে ইউটিউবে 

     নতুন ফিচার যুক্ত হচ্ছে ইউটিউবে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন ট্রান্সলেশন ফিচার আনতে যাচ্ছে ইউটিউব। এই ফিচার খুব সহজে ভিডিও সংক্রান্ত যাবতীয় তথ্য ব্যবহারকারীর মাতৃভাষায় অনুবাদ করে দেবে। 

    এক্ষেত্রে কোন ভিডিও ক্লিক করা হলে, সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠবে একটা পপ-আপ।

    সেই পপ-আপ জানতে চাইবে যে ইউজার ভিডিওর সঙ্গে লেখা তথ্য অনুবাদ করতে চান কি না? এক্ষেত্রে অনুমতি দিয়ে নিজের ভাষাটি বেছে নিলেই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ক্যাপশন এবং আর যা কিছু তথ্য সব বেছে নেয়া ভাষায় অনুবাদ হয়ে যাবে।

    অ্যান্ড্রয়েড পুলিশ নামের এক সংস্থা সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, আপাতত এই ট্রান্সলেশন ফিচার নিয়ে টেস্টিংয়ের কাজ চলছে ইউটিউবে। যা অ্যাপ এবং ডেস্কটপ- এই দুই ভার্সনেই কার্যকর হবে।

    আপাতত টেস্টিং পর্যায়ে এই ফিচার শুধুমাত্র ইংরেজি থেকে পর্তুগিজ ভাষায় তথ্য অনুবাদের কাজ হচ্ছে। টেস্টিং সফল হলে অন্য ভাষাও যুক্ত করা হবে বলে দাবি করেছে অ্যান্ড্রয়েড পুলিশ।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ