ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • যশোরে তিন দিনে বিদ্যুৎ স্পৃষ্টে দুই হনুমানের মৃত্যু

    যশোরে তিন দিনে বিদ্যুৎ স্পৃষ্টে দুই হনুমানের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোর জেলার কেশবপুর উপজেলায় এক দিনের ব্যবধানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরও একটি বিরল প্রজাতির হনুমানের মৃত্যু হয়েছে। এনিয়ে গত ৩ দিনে দুটি হনুমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।

    জানা গেছে, মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামে লুতফর রহমানের বাড়ির পাশে নারকেল গাছ আর বিদ্যুতের পিলার পাশাপাশি থাকায় হনুমানটি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।


    এদিকে একই স্থানে সকালে বিদ্যুৎ স্পৃষ্টে আরও একটি বিরল প্রজাতির কালো মুখো হনুমান এর মৃত্যু হয়।

    এ ভাবে কভার বিহীন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে প্রায় হনুমান এর মৃত্যুর ঘটনা ঘটায় এলাকাবাসি বিলুপ্ত প্রায় হনুমান রক্ষা করতে কভার যুক্ত বৈদ্যুতিক তার ব্যবহারের দাবি জানিয়েছেন।

    এছাড়াও প্রতিনিয়ত খাদ্য সংকটে বিভিন্ন এলাকায় বেরিয়ে পড়েছে কেবশপুরের হনুমান গুলো এতে করে মনিরামপুর যশোরের বিভিন্ন উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে । এবিষয়ে যশোর জেলার বিভিন্ন অঞ্চলের গন্য মান্য ব্যক্তিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হনুমান দের পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও নিরাপত্তা দেয়ার জোর দাবি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন