ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বাজারের ব্যাগে মিলল সাড়ে ৩ কেজি গাঁজা

    বাজারের ব্যাগে মিলল সাড়ে ৩ কেজি গাঁজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মো. খলিল গাজী  (৩৫) নামের একজন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি টিম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে খলিলকে গ্রেফতার করেন।

    পরবর্তীতে তার সাথে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে পেঁচানো সাড়ে ৩ কেজি গাঁজা  উদ্ধার করা হয়। খলিল পার্শ্ববর্তী পটুয়াখালী সদর  উপজেলার হাজী খালী  গ্রামের রফেজ গাজীর   ছেলে। দুমকি থানার

    অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত খলিলকে নিয়মিত মামলায় বুধবার কোর্টে সোপর্দ করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ