ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কলাপাড়ায় গাছ চাপায় নিহত ১

    কলাপাড়ায় গাছ চাপায় নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাড়িব গাছ কাটার সময় গাছ চাপায় কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের সুকডুবি গ্রামের ফজলুর রহমান'র ছেলে মোঃ নাসির (৩৪) নিহত হয়েছেন। এসময় নিহতর ছেলে রিয়াল (৯) ও প্রতিবেশী মজিবুর রহমান'র ছেলে মোঃ তাইফুর (১৩) গুরুতর আহত হয়েছে। আহত দুইজনকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক।

    বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ডাবলুগঞ্জ ইউনিয়নের সুকডুবি গ্রামে এ ঘটনা ঘটেছে।

    স্থানীয় মহিলা ইউপি সদস্য নাজমা বেগম জানান, নিহত নাসির নিজের বাড়ির রেন্ড্রি গাছ কাটার সময় গাছটি অর্ধেক কেটে বাকি অংশ রশি দিয়ে টেনে মাটিতে ফেলতে গেলে গাছটি দ্রুতই নিচে পড়ে ঘটনাস্থলে চাপা পড়ে নিহত হন। এসময় তার ছেলে ও প্রতিবেশী আহত হয়।

    মহিপুর থানার ওসি খন্দকার মো. আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ