ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • পটুয়াখালীতে ১৮ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ

    পটুয়াখালীতে ১৮ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ
    প্লাস্টিকের ড্রামে করে বাগেরহাট ও খুলনার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল রেণুগুলো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লাউকাঠি ব্রিজের টোলপ্লাজায় তল্লাশি চালিয়ে ১৮ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে র‍্যাব।

    বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে চিংড়ি পরিবহনের দায়ে আল মামুন নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

    জব্দ চিংড়ির রেণু জেলার কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদীতে অবমুক্ত করা হয়েছে।

     

    দুপুরে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোস্পানী কমান্ডার শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী জেলার কুয়াকাটার মহিপুর থানার বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাছ ব্যবসায়ীরা বাগদা চিংড়ির রেণু সংগ্রহ করে বাগেরহাট এবং খুলনার উদ্দেশ্যে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। এ সংবাদ পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ৭১টি প্লাস্টিকের ড্রামে থাকা ১৮ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ