ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • ক্যাচ ধরার পর কান্নায় ভেঙে পড়লেন ফিল্ডার

    ক্যাচ ধরার পর কান্নায় ভেঙে পড়লেন ফিল্ডার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরোপিয়ান ক্রিকেট লিগ টি-টেনে গ্রুপ সি এর ম্যাচে ইতালির ব্রেসিয়া ক্রিকেট ক্লাব ও তুরস্কের জায়তিনবুরনো খেলতে নামে। ম্যাচটি হয় স্পেনের কারতামা ওভাল মাঠে।  

    ম্যাচটিতে তুরস্কের জায়তিনবুরনো ক্লাবের ফিল্ডার ব্রেসিয়া ক্রিকেট ক্লাবের ব্যাটার বাবর হোসেনের একটি ক্যাচ তালুবন্দি করেন। ক্যাচটি ধরেই তিনি আনন্দে আত্মহারা হয়ে যান।

    তবে মাত্র কয়েক সেকেন্ড পরই কেঁদে দেন ফিল্ডার। কারণ তিনি বাবর হোসেনের যে বলটিতে ক্যাচটি ধরেছিলেন সেটি ছিল ফ্রি হিট বল।

    ক্যাচ ধরার আগে ফিল্ডারের মনে ছিল না যে এটি ফ্রি হিট ছিল। ফলে ক্যাচ ধরেই আনন্দে আটখানা হয়ে যান তিনি।

    ইউরোপিয়ান ক্রিকেট লিগ তাদের টুইটার অ্যাকাউন্টে এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে। সেখানেই দেখা যায় মজার এ ঘটনাটি।

    এদিকে ফ্রি হিটে বেঁচে যাওয়া বাবর হোসেন শেষ পর্যন্ত ৩৪ বল খেলে ১০২ রান করেন।


    বাবর হোসেনের দল ব্রেসিয়া ক্রিকেট ক্লাবও শেষ পর্যন্ত ম্যাচটি বড় ব্যবধানে জিতে নেয়। তারা জায়তিনবুরনোরকে ১০ ওভারে ১৮৮ রানের টার্গেট দেয়। জবাবে জায়তিনবুরনো মাত্র ২৫ রানে অলআউট হয়ে যায়।

    ম্যাচটি সব মিলিয়ে একদই ভালো যায়নি জায়তিনবুরনোর। তারা বেশ কয়েকটি ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হয়। যাও  তাদের ফিল্ডার একটি ক্যাচ তালুবন্দি করতে সমর্থ হয়েছিল কিন্তু সেটিও ফ্রি হিটের কারণে বাতিল হয়ে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ