ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ৩০৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

    ৩০৭ রানের টার্গেট দিল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৩০৭ রানের টার্গেট দিল স্বাগতিক বাংলাদেশ। ৪ ইউকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৬ রান করতে পেরেছে টাইগাররা। 

    আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেয় টিম টাইগার।

    প্রথম ওয়ানডে অবিশ্বাস্যভাবে ৪ উইকেটে জিতে স্বাগতিকরা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। আজই সিরিজ জয় নিশ্চিত করতে চায় তামিম ইকবালের দল। প্রথম ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ আজকের ম্যাচ জিতলেই গড়বে অনন্য কীর্তি। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠবে তামিম ইকবালের দল। একইসঙ্গে প্রথম দল হিসেবে স্পর্শ করবে ১০০ পয়েন্ট। বর্তমানে ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে টাইগাররা।  

    বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

    আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, ফরিদ আহমেদ মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ